Home
Shatabdir Kolkata Recent News
মধ্যমগ্রামে রথীন ঘোষকে কি ওয়াকওভার বিরোধীদের!
মধ্যমগ্রামে তৃণমূল প্রার্থী রথীন ঘোষের বিরুদ্ধে বিরোধী দলগুলির প্রচার কার্যত চোখে না পড়ায় প্রশ্ন উঠছে—ভোটের আগেই কি তাঁকে ওয়াকওভার দিয়ে দিচ্ছে বিরোধীরা?
ভোট প্রচারে নেমে পড়েছেন তিন বারের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী মধ্যমগ্রামের হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী রথীন ঘোষ। কখনো পায়ে হেঁটে, কখনো টোটোতে চড়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি।
তার বিরুদ্ধে নামমাত্র প্রার্থী দিয়েছে আইএসএফ, কংগ্রেস, এসইউসিআই ও জেডিইউপি। বিরোধীদের মধ্যে আইএসএফ প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ ফরোয়ার্ড ব্লক। অন্যদিকে বিজেপি এখনও কোনো প্রার্থী দিতে পারেনি।
কিন্তু তৃণমূল ছাড়া বিরোধী প্রার্থীদের মধ্যে ভোট প্রচারে কাউকেই সেভাবে দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে—ভোটের আগেই কি বিরোধীরা রথীন ঘোষকে ওয়াকওভার দিয়ে দিচ্ছে? নাকি প্রচারে নেমে সময় নষ্ট করতে চাইছে না তারা?
প্রচারে বেরিয়ে রথীন ঘোষকে ঘিরে শিশু থেকে বয়স্কদের মধ্যে ব্যাপক উৎসাহ ও জনউল্লাস লক্ষ্য করা গেছে। কেউ গলায় মালা পরিয়ে, কেউ পুষ্পস্তবক দিয়ে, কেউ মিষ্টি খাইয়ে তাকে স্বাগত জানিয়েছেন। এই দৃশ্য দেখে অনেকেরই ধারণা—ভোটের আগেই যেন তাঁর জয়ের ইঙ্গিত মিলছে।
তিনবার বিধায়ক থাকাকালীন তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেছেন। আগামী নির্বাচনে জিতলে আরও কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর কথায়,
“সারা বছর মানুষের সঙ্গে ছিলাম। আমার বিশ্বাস মানুষ আমাকে আশীর্বাদ করবে। সেই আশীর্বাদ নিয়ে আগামী দিনে কাজ করব। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করাই আমার লক্ষ্য।”
বিরোধীদের অবস্থান নিয়ে তিনি বলেন,
“বিরোধী তো থাকবেই, কিন্তু আমাদের জয় অবসম্ভাবিক।”