দুঃস্থদের সাহায্যে সরকার ফাউন্ডেশনের উদ্যোগ

Published on : 1st April 2026

গড়িয়া স্টেশনে সরকার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের বই-খাতা এবং দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

জগন্নাথ রায়: মঙ্গলবার সরকার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে গড়িয়া স্টেশনে একটি সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের হাতে বই ও খাতা তুলে দেওয়া হয়।

এছাড়াও দুস্থ ও অসহায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রেজারার রিয়া সরকার, চেয়ারম্যান কমলাক্ষী সরকার, সেক্রেটারি সুধাংশু কিশোর সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উপস্থিত অতিথিরা জানান, ভবিষ্যতেও সরকার ফাউন্ডেশন সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে আরও নানা উন্নয়নমূলক কাজ করবে।