Home
Shatabdir Kolkata Recent News
ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান করল শতাব্দীর কলকাতা ফাউন্ডেশন
শতাব্দীর কলকাতা ফাউন্ডেশনের উদ্যোগে সান্ধ্য শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীসহ এলাকার ৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, খাতা, পেন, পেনসিল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জগন্নাথ রায়: শতাব্দীর কলকাতা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং চেয়ারম্যান সুকুমার মণ্ডলের উদ্যোগে পরিচালিত শতাব্দীর কলকাতা সান্ধ্য শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীসহ এলাকার পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
২ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, খাতা, পেন, পেনসিল, রাবার এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই সহায়তা পেয়ে ছাত্র-ছাত্রীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাব্দীর কলকাতা ফাউন্ডেশনের সম্পাদক সঞ্জীব চাকী, ট্রেজারার অঞ্জনা খাঁ, সান্ধ্য শিক্ষা নিকেতনের শিক্ষক রাজু স্যার, মিষ্টি চক্রবর্তী, নিকিতা ভুঁইয়া, বনশ্রী ভৌমিক, জুঁই চক্রবর্তী, শিভম চক্রবর্তী সহ আরও অনেকে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে থেকে শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।